দেখে নিন কোন কোন জেলায় কবে ভারী বৃষ্টি হবে?
দুর্গাপুজো মিটতেই ফের দুর্যোগের ভ্রূকুটি বাংলায়। রাজ্য জুড়ে আবহাওয়া বদলের পূর্বাভাস দিল হাওয়া অফিস। সোমবার পর্যন্ত শুকনো থাকলেও মঙ্গলবার থেকে নামবে বৃষ্টি, আর বুধবার-বৃহস্পতিবার দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী দুর্যোগের সতর্কতা দেওয়া হয়েছে। দেখে নিন কোন কোন জেলায় কবে ভারী বৃষ্টি হবে?
