কালবেলা · সাধারণ
পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের
২৫/১০/২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার ( ২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে।
দুই বোন হলো- স্বর্না রানী দাস (৭) ও রুপা রানী দাস (৪)। তারা ওই গ্রামের কৃষ্ণ কাহারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে দুই বোন। অনেকক্ষণ তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, দুই বোনের মৃত্যুর ঘটনা চরজব্বার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশু দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মূল প্রতিবেদনে যান ↗