অক্টোবর ২৫, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপালগঞ্জগামী একটি মাছের পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এতে বাবা সাইফুল ইসলাম রঞ্জু ও তার মেয়ে সামিয়া আক্তার মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এনএম
