কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকায় প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ এবং জরুরি অবস্থায় দ্রুত ভবন ত্যাগের মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি এই রুটিন মহড়ার উদ্দেশ্য ছিল অগ্নিকা--সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি বৃদ্ধি করা এবং ব্যাংকের নিরাপত্তা প্রটোকলগুলোকে আরও শক্তিশালী করা। ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, ‘এ ধরনের মহড়া জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্র্যাক ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিসেস মেজর জেনারেল মো. আমিন আকবর (অব.) উপস্থিত ছিলেন।
