আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে করা তিন আসামির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। সংস্থাটির পরবর্তী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন জিয়াউল আহসান, সালমান এফ রহমান ও ফারজানা রুপা। তবে বাংলাদেশের আদালত বা ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের শুনানিতে অংশ নিতে হলে বার কাউন্সিলের পূর্বানুমতি প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবীরা এ অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদী। অন্যদিকে, প্রসিকিউশনের মতে, বার কাউন্সিল অনুমতি দিলে বিদেশি আইনজীবীদের মামলা পরিচালনায় আইনগত বাধা থাকবে না।
