
প্রতীকী ছবি।ছবি সৌজন্যে: AI
Published on
:
1 min read
দুর্গাপুজোর মহাপঞ্চমীতে পজ়িটিভ ওপেনিং হলো দেশের শেয়ার বাজারে। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স বেড়েছিল ৫৫৫ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ। অন্য দিকে নিফটি৫০ ১৪৪ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ উঠেছিল। নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি আইটি-র মতো গুরুত্বপূর্ণ সেক্টরাল সূচকে বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে। নিফটি ব্যাঙ্কও পজ়িটিভে রয়েছে। তবে মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সগুলি এ দিন সকাল থেকেই ডাউন রয়েছে।
