
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
বুধবার গভীর রাতে হুগলির ব্যান্ডেলের চুনিমিঁয়ার ঘাটে প্রতিমা বিসর্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লাইন ভেঙে একটি বেপরোয়া গাড়ি দাঁড়িয়ে থাকা এক যুবক শম্ভু দে-কে ধাক্কা মারে। তিনি ড্রেনে পড়ে যান এবং ওই অবস্থায় আধ ঘণ্টা সেখানেই আটকে থাকেন। প্রত্যক্ষদর্শী বিজেপি-র নেতা বাপন হাজরা জানান, তাঁরা সবাই মিলে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি কল্যাণী এইমস হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, পিক আপ ভ্যানের চালক গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। খালাসিকে আটক করা হয়েছে।
