কালবেলা · বিনোদন
দুর্গাপূজায় বৈশাখী টিভির নানা আয়োজন
২০/১০/২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর দশমীর দিন বিশেষ আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। এ আয়োজনে থাকছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান।
মামুন আব্দুল্লাহর প্রযোজনায় পুজার জনপ্রিয় মিউজিক ভিডিও নিয়ে সকাল ৭.৪৫ মিনিটে প্রচার হবে দেশের গান ‘জন্মভূমি’। সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। লিটু সোলায়মানের প্রযোজনায় তিনি গাইবেন দুর্গোৎসব সংশ্লিষ্ট জনপ্রিয় সব গান। সকাল ৯.১০ মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত পূজার জনপ্রিয় কিছু গান নিয়ে অনুষ্ঠান মিউজিক অ্যালবাম। নিকোলাস হীরার প্রযোজনায় দুপুর ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় সব গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। মহিন খানের রচনা ও পরিচালনায় রাত ১০.০০টায় প্রচার হবে দুর্গাপূজার বিশেষ নাটক ‘বাড়ির পাশে শ্বশুর বাড়ি’। অভিনয় করেছেন, নিলয় আলমগীর, তাসনুভা তিশা প্রমুখ।
এছাড়াও পূজা উপলক্ষে প্রচার হবে দুটি চলচ্চিত্র। সকাল ১০টায় প্রচার হবে ‘নবাব’। অভিনয়ে-শাকিব খান, শুভশ্রী প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘পোড়ামন-২’। অভিনয়ে- সিয়াম আহমেদ, পূজা চেরী প্রমুখ।
দুর্গাপূজার আয়োজন নিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, 'সম্পীতির এই বাংলাদেশে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার বসবাস। বাংলা সংস্কৃতিতে মিশে আছে প্রতিটি উৎসব। দুর্গাপূজাও তেমনি একটি- যা হিন্দু সম্প্রদায়ের এক মহোৎসব। এ উপলক্ষে বৈশাখী টিভি পর্দায় বর্ণাঢ্য তেমন আয়োজন না থাকলেও, যতটুকু করেছি তা দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।'
মূল প্রতিবেদনে যান ↗