মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আটকে থাকা সৌদি আরব প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে সরকার কূটনৈতিক মাধ্যমে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত রামরুর ৩০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।
নুরুল হক বলেন, ‘আটকে পড়াদের ভিসার মেয়াদ নবায়নের বিষয়েও দ্বিপাক্ষিক আলোচনা করা হবে।’
এছাড়া নানা সংকটের কারণে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে ফিরে আসা কর্মীদের জন্য কর্মসংস্থান প্রয়োজন, তাই বিকল্প বাজার খুঁজচ্ছে সরকার।’
