পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।
আজ সোমবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, আইটি কনসালট্যান্টসের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে তিন টাকা ১১ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে তিন টাকা ৬১ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ১৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে হাইব্রিড প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) মহাখালীর এসকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ নভেম্বর।
