গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার নয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলার সন্দেহভাজন, ছিনতাইয়ের অভিযোগে পরিচিত ব্যক্তি এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের পশ্চিম জয়দেবপুর এলাকার রফিকুল ইসলাম রাজন (৪০), নেত্রকোনার পূর্বধলা উপজেলার সোজাখালী কান্দার তাইজুল ইসলাম রুমান (১৯),
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিয়ারার হাবিবুল্লাহ রহমান হাবিব (১৮), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাতওয়ার্দী মলাপাড়ার মো. আলমগীর (২৬), ঈশ্বরগঞ্জ উপজেলার বানাশ্রম এলাকার মো. শাকিল মিয়া (২৮), কুমিল্লার বুড়িচং উপজেলার ছোট হরিপুরের নোমান (৩৫), দাউদকান্দি উপজেলার সদরকান্দির মো. ইমন (২০), গাইবান্ধা সদর উপজেলার বাড়ীয়াখালী এলাকার মো. সুমন (৩২) এবং একই জেলার কাদিয়াকান্দি এলাকার মোসা. রূপালী (২৬)।
পুলিশ জানায়, তাদের মধ্যে কয়েকজন গাজীপুরের চান্দনা চৌরাস্তা, চান্দনা ও পশ্চিম ভুরুলীয়া এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে থানার বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/আমিনা