বিভিন্ন অভিযোগ তুলে ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদকে নাটোরে বদলি করা হয়েছে। ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব পালন করছিলেন।
ময়মনসিংহের বক্ষব্যাধি ক্লিনিকে ২০১৬ সাল থেকে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন মিজানুর রহমান। ডা. ফয়সাল দায়িত্ব নেয়ার পর তাকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে অবনমন করা হয়। মিজানুর রহমান বলেন, আমার কোনো দোষ ছিল না।
অভিযোগ অস্বীকার করে ডা. ফয়সাল বলেন, আমার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা। আমি এ বিষয়ে জিডি করেছি।
কর্মচারীদের বদলির বিষয়ে তার দাবি, দীর্ঘদিন ধরে কর্মরত এবং দুর্নীতিতে জড়িত কর্মচারীদের বদলি করা হয়েছে।
এমএ
