- ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
বেঙ্গালুরু: ভিন্ন ভূমিকায় জেমাইমা রডরিগেজ। সুইৎজারল্যান্ডের পর্যটন দূত হলেন বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটার। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে সুইৎজারল্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে ‘ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডর’ হিসাবে জেমাইমার নাম ঘোষণা করা হয়েছে। এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় তারকা। তিনি বলেন, ‘যে কোনো ক্ষেত্রেই ভারতের প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের। এই দায়িত্ব পেয়ে খুবই খুশি। সুইৎজারল্যান্ডকে নতুনভাবে জানার, আবিষ্কারের সুযোগ রয়েছে। সেই অভিজ্ঞতা দেশের মানুষের সঙ্গে ভাগ করে নিতে মুখিয়ে আছি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইৎজাল্যান্ড ট্যুরিজমের সিইও মার্টিন নাইডেগার। তাঁর মন্তব্য, ‘ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। প্রতিটি প্রজন্মের সঙ্গে তা বিকশিত হয়েছে। জেমাইমা তারই অংশ। আমাদের অ্যাম্বাসাডরকে স্বাগত জানাচ্ছি।’
