মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে আজিদ স্ট্রাইকার্স ও চাঁদবিল ওয়ারিয়র এফসির মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই গোলের একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
খেলায় ভালো পারফরম্যান্সের জন্য আজিদ স্ট্রাইকার্সের আজিত আলী ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী, জেলা ফুটবল কোচ আব্দুল মালেক, মতিউর রহমান ও রাকিবুল ইসলাম।
The post মেহেরপুরে আন্তঃ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে গোলশূন্য ড্র appeared first on Meherpur News.
