মাদকবিরোধী অভিযানকাণ্ডে সদ্য পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দল চাইলে তিনি মেয়র নির্বাচনের জন্য প্রস্তুত।
তিনি বলেন, এর আগে ২০২০ সালে মেয়র নির্বাচন করেছেন তিনি। তার অভিজ্ঞতা রয়েছে। সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে দলের হয়ে অংশ নিয়েছেন তিনি। সুতরাং দল এবং প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান চাইলে তিনি মেয়র নির্বাচন করবেন।
বিজ্ঞাপন
এর আগে, আজ সোমবার (১৯ অক্টোবর) প্রেস ক্লাবে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজকের দিন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। আমি এই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছি। তিনি এতে সম্মতি দিয়েছেন।’
এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
