সংবাদ · general
মুন্সীগঞ্জে অস্ত্র-গুলিসহ দুর্ধর্ষ ইয়াসিন গ্রেপ্তার
২২/১০/২০২৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও ২০০ পিস ইয়াবাসহ ইয়াসিন সরদার (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে খাসকান্দি এলাকায় ইয়াসিনের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের সার্বিক তদারকিতে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাশেদ মুন্সি ও এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম বেলা পৌনে ১টার দিকে খাসকান্দি এলাকায় ইয়াসিনের বাড়িতে হানা দেয়।পরে তার দখল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কাঠের বাটযুক্ত একনালা বন্দুক, শর্টগানের একটি তাজা কার্তুজ, একটি ধারালো রামদা এবং দুটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়।ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ইয়াসিন সরদারের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে আগে থেকেই পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মূল প্রতিবেদনে যান ↗