ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফারিয়া নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চাতলপাড় এলাকার ফকিরদিয়া নামক স্থানে মেঘনা নদীতে মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন। ফারিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের সাখাওয়াত মিয়ার বড় মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফারিয়া তার চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ সে নদীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা বয়সে ছোট হওয়ায় তাকে উদ্ধারের চেষ্টা করতে পারেনি। পরে তারা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দলও উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারিয়ার এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
The post নাসিরনগরে নিখোঁজের তিন দিন পর নদীতে মিলল পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
