
সিলেট নগরীর জালালাবাদে অবস্থিত আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দশম শ্রেণির শ্রেণিশিক্ষক মমতাজ বেগম। বিদায়ী শিক্ষার্থী শাহান হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক জিয়াউর রহমান, প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষক আব্দুর রকিব মানিক, মো. রুহুল আমিন ও হাসিনা আক্তার, কলেজ শাখার ইংরেজি বিভাগের প্রভাষক আবদুল কাদির জীবন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক আব্দুল মুমিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জৈবুন্নেছা খানম, কনিকা গোস্বামী, শামীমা আক্তার, সোনিয়া আক্তার, লোকমান হোসেন, সুজন আহমদ, সাদমান সাকিব ও মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনের প্রতিটি ধাপে বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী ইমরান আহমদ এবং গীতা পাঠ করেন পৌসী রানী বৌদ্ধ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তান্নি আক্তার। বিজ্ঞপ্তি
