দমদম মল পল্লিতে ‘তন্তু নগর’
দমদম মল পল্লির দুর্গাপুজো এ বার ৭৩তম বর্ষে। এ বছরের থিম ‘তন্তু নগর’। ৩,০০০ কেজিরও বেশি নারকেল দড়ি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। প্যান্ডেলে ঢুকলেই মনে হবে যেন এক দড়ির শহরে এসে পৌঁছেছেন! কীভাবে তৈরি হল এই অভিনব মণ্ডপ? জানালেন ক্লাব কর্মকর্তা চন্দন গঙ্গোপাধ্যায়। দেখুন Ei Samay-এর বিশেষ পুজো প্রতিবেদন।