দিয়াজের হ্যাটট্রিক, লেইপজিগের জালে বায়ার্নের গোল উৎসব
বুন্দেসলিগা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
বুন্দেসলিগায় শনিবার ঘরের মাঠে আরবি লেইপজিগের বিপক্ষে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। লুইস দিয়াজের হ্যাটট্রিকে সফরকারী দলটিকে বাভারিয়ানবাহিনী হারায় ৬-১ গোলে। ম্যাচে জুড়ে বেশ আধিপত্য ধরে রাখে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।
শনিবার বায়ার্নের হয়ে নিজের ১০০তম ম্যাচ খেলতে নামেন হ্যারি কেন। আলিয়াঞ্জ অ্যারেনায় দিয়াজ ছাড়াও জার্মান চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেন আলেকজান্ডার পাভলোভিচ, মাইকেল ওলিস এবং কেন। লেইপজিগের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রিজা মাকসিমোভিচ।
ম্যাচের ১২তম মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন দিয়াজ। ২৬ মিনিটে পাভলোভিচের গোলে ব্যবধান দিগুণ হয়। ৩৪ মিনিটে তৃতীয় গোলটি যোগ করেন ওলিসে। ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন কলোম্বিয়ার তারকা ফরোয়ার্ড। ৫২ মিনিটে নিজের শততম ম্যাচে দলের পঞ্চম গোলটি করেন কেন। ৬৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন দিয়াজ। ৯০ মিনিট শেষে যোগ করা মিনিটে ব্যবধান কমান আন্দ্রিজা মাকসিমোভিচ।
৫ ম্যাচের ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বায়ার্ন। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে এসসি ফ্রাইবুর্গ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
