গাজীপুরের সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে ভায়াবহ আগুনের ঘটনা ঘটছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এর মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বিকেল ৪টা ৩৪ মিনিটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
