মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) আগামী ২৮ অক্টোবর শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। ওই ম্যাচের জন্য আজ সকালে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই ম্যাচে অনুষ্ঠিত হবে এ টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। দলে রাখা হয়েছে চার পেসারকে।
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচেও থাকছেন না পেসার নাহিদ রানা। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ ফিরেছেন দলে। নাহিদ রানার অনুপস্থিতিতে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গে দলে রয়েছেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। রাখা হয়নি সৌম্য সরকারকেও।
প্রথম টেস্টে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।
