লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের সাংগঠনিক সভা শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লক্ষীপুর জেলা মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদক ফারজানা মজুমদার জনির সভাপতিত্বে এবং রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদের উপস্থাপনায় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর-১,রামগঞ্জ আসনের এমপি সাহাদাত হোসেন সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন,সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম ভিপি,পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান,সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু,আবুল বাসার সতু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কাননসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর সভার বিভিন্ন ওয়াড়ের নেতৃবৃন্দ।
