সাকিবুল হাসান
ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় দিনের মতো অবতরণ এবং উড্ডয়নের জন্য বন্ধ থাকবে। তারা বলেছে, বিদেশে আটকে পড়া ইসরায়েলিদের ফিরিয়ে আনার জন্য দেশটির এয়ারলাইনের সঙ্গে একযোগে কাজ করা হচ্ছে।
“যখনই এটি সম্ভব হবে, তখনই সকল বিমান এবং ক্রুরা প্রস্তুত অবস্থায় থাকবে। তবে এটি অনেক সময় নিতে পারে, যা নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে,” কর্তৃপক্ষ জানিয়েছে।
তারা আরও জানায়, “ইসরায়েলে ফ্লাইট ফের চালু করার সিদ্ধান্ত তখনই নেওয়া হবে, যখন আমরা নিশ্চিত হবো যে এটি নিরাপদ।”
তারা আরও যোগ করেছে, ইসরায়েলের জর্ডান এবং মিসরের সঙ্গে স্থলসীমান্ত ক্রসিং এখনো খোলা রয়েছে।
আমরা আগেই জানিয়েছিলাম, ইরানও তার আকাশসীমা আজ স্থানীয় সময় বিকেল ৩টা (১১:৩০ জিএমটি) পর্যন্ত বন্ধের মেয়াদ বাড়িয়েছে।
সূত্র : আল-জাজিরা
