আলফাডাঙ্গা বিএনপির দুর্গাপূজার শুভেচ্ছা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার—নিরাপত্তা ও সমান অধিকার প্রতিটি নাগরিকের।” এই স্লোগানকে সামনে রেখে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আলফাডাঙ্গাবাসীসহ সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন হাসিবুল হাসান হাসিব।
তিনি আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে শুভেচ্ছা বার্তায় বলেন, শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসুক। পূজা উদযাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও প্রতিটি নাগরিকের সমান অধিকার অক্ষুণ্ণ থাকুক—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করা জরুরি। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হোক।
