কালবেলা · স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
১৫/১০/২০২৬

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৯২ জনের শরীরে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৩০৬ জনের শরীরে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৬ জন, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৯২৬ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗