সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কুকুরের বাটি থেকে স্ত্রীকে জল খাওয়ার নির্দেশ, চরম কটাক্ষের মুখে ইউটিউবার সৌরভ!
সম্প্রতি ইউটিউবার সৌরভ যোশী মজার ছলে তাঁর স্ত্রী অবন্তিকা ভাটকে পোষ্যর বাটি থেকে জল খাওয়ার কথা বলেন। একটি পারিবারিক গেমের সময় সৌরভ অবন্তিকাকে বলেন ওরিও-র জলের বাটি থেকে জল খেতে বলেন। স্বাভাবিক ভাবেই অবন্তিকা ইতস্তত বোধ করতে থাকেন। গোটা বিষয়টা নিছক মজা হিসেবে করলেও, সৌরভের এই আচরণকে মোটেই ভাল নজরে দেখেনি নেটপাড়া। চলছে চরম কটাক্ষ। ছিছিকার পড়ে গিয়েছে। যদিও এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি সৌরভ বা অবন্তিকা কেউ।
ছোট পোশাক পরায় করিশ্মার সঙ্গে শুট করতে চাননি সলমন!
কেন ছোট পোশাক পরেছেন, এই কারণে একবার করিশ্মা কাপুরের সঙ্গে সিনেমার দৃশ্য শুট করতে চাননি সলমন খান! কোন ছবির জন্য? 'দুলহান হাম লে জায়েঙ্গে' ছবির একটি দৃশ্যের শুটিংয়ে ঘটেছিল এই ঘটনা। তার স্মৃতি হাতড়ে এদিন 'কফি উইথ করণ' সিজন ৯ -এ করিশ্মা বলেন, 'আমি আমার পোশাক নিয়ে খুবই উত্তেজিত ছিলাম। ভেবেছিলাম আমায় দারুণ লাগবে। আর ও আমায় বলেছিল এসব কী পরেছ তুমি? আমি তোমার সঙ্গে কোনও শট দেব না।' সলমন নিজেও এই প্রসঙ্গে বলেন, 'হ্যাঁ, পোশাকটা অত্যন্ত খোলামেলা ছিল। আর প্রতিটি টেকের আগে আমায় ওকে বলতে হচ্ছিল সেটা ঠিক করার জন্য।'
অযোধ্যায় ইয়ামি গৌতম
প্রথমবার অযোধ্যায় ইয়ামি গৌতম। রাম জন্মভূমি, অর্থাৎ রাম মন্দির, হনুমান গড়ি, ইত্যাদি দর্শন করেন। পুজো দেন। সেখানকার অভিজ্ঞতা জানিয়ে ইয়ামি লেখেন, 'আমি রাম জন্মভূমি মন্দিরে এসেছিলাম। এখন হনুমান গড়িতে রয়েছি। এই প্রথমবার আমি অযোধ্যায় এলাম। মনের মধ্যে একসঙ্গে অনেকগুলো অনুভূতি কাজ করছে। সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে আমি এখানে এসেছি। ভগবান রামের কৃপায় এই বছরটা আমার এবং আমার পরিবারের অত্যন্ত ভাল কেটেছে।' ইয়ামির পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।
https://www.instagram.com/p/Dee1mEwj7hG/?utm_source=ig_web_copy_link&srtk=NTc4MTIwNjQ2YQ==
https://youtu.be/OjH_Qfsu904?si=cydLt-YlPP3MTLfN
