বাড়িতে বিয়ের আয়োজন, কনেপক্ষের বাড়িতে সাজানো হয়েছে আলোকসজ্জার গেট। বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে। দুই বাড়িতেই চলছিল উৎসবের প্রস্তুতি। এর মধ্যেই হঠাৎ এলো বরের মৃত্যুর খবর। মুহূর্তেই আনন্দের পরিবেশ বদলে যায় শোকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বর আরিফ শাহরিয়ার সৌমিকের মৃত্যুর খবর পৌঁছায় কনের বাড়িতে। গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় সৌমিকের বাড়িতেও শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা স্তব্ধ হয়ে পড়েন।
বিজ্ঞাপন
আরিফ শাহরিয়ার সৌমিকের বয়স ২১ বছর। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করে উত্তীর্ণ হন।
সৌমিকের বড় বোন শারমিন সুলতানা জানান, এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন সৌমিক। গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতাল এলাকার বেসরকারি মাইশা ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।
বিজ্ঞাপন
শারমিনের অভিযোগ, সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেলা ১টার দিকে চিকিৎসক মনির হোসেন মুরাদ ব্যবস্থাপত্র দেন। ওষুধ নিয়ে স্বজনরা সৌমিককে বাড়িতে নিয়ে যান।
পরে বিকেলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। শারমিনের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রায় এক ঘণ্টা রিকশায় বসে ছিলেন সৌমিক। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেন শামীম/কেএইচকে/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
