সৌদি আরবে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে। রাজধানী রিয়াদে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল সাবকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সৌদি আরবের রিয়াদে ওই চার প্রবাসীকে আটক করে দেশটির পুলিশ।
বিজ্ঞাপন
তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, সৌদি জননিরাপত্তা বাহিনী (পাবলিক সিকিউরিটি) দাতাদের অনুদান দেওয়ার ক্ষেত্রে শুধু সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
একই সঙ্গে, অনুদানের অর্থ যেন অসাবধানতাবশত ভিক্ষাবৃত্তিতে ব্যবহৃত না হয়, সে বিষয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
তাদের লক্ষ্য, ভিক্ষাবৃত্তি বন্ধের পাশাপাশি অনুদান যেন যথাযথভাবে অসহায় মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বাহিনী ভিক্ষাবৃত্তি বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে। জনসমাগমস্থলে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণের পাশাপাশি সমাজে এর বিস্তার ঠেকানোও এসব অভিযানের লক্ষ্য।
বিজ্ঞাপন
এদিকে, সৌদি আরবের আসির অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির বিশেষ সড়ক নিরাপত্তা বাহিনী।
সৌদি সংবাদমাধ্যম সাদির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির গাড়িতে লুকানো অবস্থায় ৭০ কেজি মাদক পাওয়া গেছে।
বিজ্ঞাপন
তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সূত্র: উর্দু পয়েন্ট
বিজ্ঞাপন
এমআরএইচ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
