সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি এবং গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রয়াত রজব আলী খান নজীবের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারের জিডিএফ কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় ও পরিবারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আনিছুল হক। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দোয়া মাহফিলে স্মৃতিচারণমূলক বক্তব্যে জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও রজব আলী খান অদম্য সাহস, মানবিকতা ও আত্মপ্রত্যয়ের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, অধিকার ও স্বাবলম্বী করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে তিনি যে উদ্যোগ শুরু করেছিলেন, তা আজও জিডিএফের কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলেছে। রজব আলী খানের স্বপ্ন, আদর্শ ও মানবসেবার অনুপ্রেরণা পথ দেখায় উল্লেখ করে তিনি সংগঠনের শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফের সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, মলয় রায়, স্বরুফা বেগম, সমিরঞ্জন বিশ্বাস, হিসাবরক্ষক মো. শাহজাহান, তাজকিরা জান্নাত সুইটি, রিচার্ড সেন্ডিস, ববি বেগম, অভিভাবক সিমা আক্তার, রোকেয়া বেগম এবং শিক্ষার্থী তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, আফসানা আক্তার মুন্নি, জুই রানী দাশ, রাদিয়া জান্নাত তালুকদার, রেশমা আক্তার রিয়া, তাছকিয়া জান্নাত ইশা ও ফাইজান আহমেদ হাফিজ।
গুগলে আমাদের খবর পেতে
