বনহুগলির লেক ভিলায় জমজমাট দুর্গাপুজো ২০২৬। এ বছরের থিম ‘আমার বাংলা – শিকড়ে সৃষ্টি, চেতনায় চিরন্তন, পরম্পরায় অবগাহন’। বাংলার মাটি, মানুষ, ভাষা, সাহিত্য, সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরার বিশেষ প্রয়াস এই থিমে। বাংলা বর্ণমালা থেকে রবীন্দ্রসঙ্গীত, বাউল সংস্কৃতি থেকে চলচ্চিত্র, নবান্ন থেকে বারো মাসে তেরো পার্বণ—বাঙালির শিকড় ও সাংস্কৃতিক উত্তরাধিকারের নানা দিক ফুটে উঠেছে ভাবনায়। বাংলাকে শুধু দেখা নয়, অনুভব করার আহ্বান জানাচ্ছে লেক ভিলার এই দুর্গোৎসব। দেখুন বিস্তারিত, এই সময় (Ei Samay)-এর প্রতিবেদনে।