বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তরুণ সংগঠক অনন্যা খাতুন। আজ মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য South Asian Regional Forum on Ending Child Marriage শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন তিনি।
অনন্যা খাতুন নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুর ইসলামের মেয়ে। স্থানীয় পর্যায়ে নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের এই সুযোগ পেয়েছেন তিনি।
আসমানি ফাউন্ডেশনের মাধ্যমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের Space to Lead Project-এর আওতায় ফোরামটিতে অংশ নেবেন অনন্যা। সেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধে তরুণদের ভূমিকা, কন্যাশিশুর অধিকার এবং এ ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরবেন তিনি।
অনন্যা কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ২০২২ সাল থেকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। নারী ও কন্যাশিশুর অধিকার, মানবাধিকার, জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করছেন অনন্যা।
তিনি Alliance for Rights Women Organization (ARWO)-এর প্রতিষ্ঠাতা। এই সংগঠনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমি
