সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
আসামরাজ্যের হাইলাকান্দি জেলায় ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর ) হাইলাকান্দি জেলাধীন পাঁচগ্রাম এলাকা থেকে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, আটককৃত এই দলটিতে ৫ টি শিশু, ২টি মহিলা এবং ৩ জন পুরুষ ছিলেন।
তাঁরা গত ১০ বছর ধরে জম্মু ও কাশ্মীরে বসবাস করছিলেন। এবং সেখানে একটি শিল্প প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা তাদেরকে বহিরাগত হিসেবে চিনতে পেরে এলাকা ছেড়ে চলে যেতে বললে, তাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল।
মঙ্গলবার(১৩ অক্টোবর ) হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁদের পরিচয় ও ভারতে অবস্থানের বৈধতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..
