১৮ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ স্বাস্থ্যসেবা বিভাগের।
রোজিনা বেগম, নিজস্ব প্রতিনিথি:
- আপডেট সময় : ০৬:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. মোহাম্মদ মজিবুর রহমান।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন পেয়েছেন ডা. মোহাম্মদ মজিবুর রহমান। এর আগে তিনি ঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) ভারপ্রাপ্ত পরিচালক ও নিওনেটোলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. মোহাম্মদ মজিবুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাঁকে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

