The Sangbad · সাধারণ
আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
১২/১০/২০২৬

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি
ফ্যাক্টরি লিমিটেডে স্টোর অফিসার পদে চাকরির সুযোগ রয়েছে। ফ্যাক্টরিতে কাজের জন্য
এ পদে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থী খুঁজছে প্রতিষ্ঠানটি। আবেদনকারীর
তামাকশিল্প সম্পর্কে ভালো জ্ঞান থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের
বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।এ পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। মাসিক বেতন ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা।
আবাসনসহ বিভিন্ন সুবিধাও দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে
নির্ধারিত ঠিকানা ও সময়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ
নিতে হবে।নিয়োগের তথ্য এক নজরে·
প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড·
পদের নাম: স্টোর অফিসার (ফ্যাক্টরি)·
পদসংখ্যা: নির্ধারিত নয়·
চাকরির ধরন: ফুলটাইম·
কর্মক্ষেত্র: অফিসে·
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ·
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি·
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছর·
অন্যান্য যোগ্যতা: তামাকশিল্প সম্পর্কে ভালো জ্ঞান·
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর·
কর্মস্থল: বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, লালমনিরহাট, নেত্রকোনা,
পাবনা ও রংপুর·
মাসিক বেতন: ১৮,০০০-২০,০০০ টাকাযেসব সুযোগ-সুবিধা পাবেননিয়োগপ্রাপ্তদের জন্য বেতনের পাশাপাশি রয়েছে
বিভিন্ন সুবিধা। এর মধ্যে উল্লেখযোগ্য:·
প্রভিডেন্ট
ফান্ড·
গ্র্যাচুইটি·
উৎসব ভাতা·
চিকিৎসাসেবা·
অবিবাহিত
কর্মীদের জন্য আবাসন সুবিধাসাক্ষাৎকারে
অংশ নিতে যা লাগবেআগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্তের
সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয়
পরিচয়পত্রের ফটোকপি নিতে হবে। এসব কাগজপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানা ও সময়ে
উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ
নিতে হবে।আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন
মূল প্রতিবেদনে যান ↗