কালবেলা · খেলাধুলা
ভিনসেন্ট কোম্পানির শারীরিক অবস্থা নিয়ে বায়ার্ন মিউনিখের বিবৃতি
২৪/১০/২০২৬

অনুশীলনের মাঠে রিজার্ভ দলের সেশন দেখার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।
এক বিবৃতি ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।
চলতি মাসের শুরুতে শক্তিশালী ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিক ক্লান্তিতে ভুগছিলেন ৩৯ বছর বয়সী এই কোচ। তার এই অনাকাঙ্ক্ষিত অসুস্থতার কারণে আপাতত দলের অনুশীলন ও ম্যাচের যাবতীয় দায়িত্ব পরিচালনা করবেন সহকারী কোচিং স্টাফেরা।
কোচকে মাঠে ফেরাতে কোনো তাড়াহুড়ো না করে তার সম্পূর্ণ সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল এক বিবৃতিতে কোম্পানির দ্রুত আরোগ্য কামনা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামী রোববারের বুন্দেসলিগার ম্যাচের আগে কোচের এমন অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হলেও, তার দীর্ঘমেয়াদি সুস্থতাকেই এখন প্রধান গুরুত্ব দিচ্ছে বায়ার্ন।
মূল প্রতিবেদনে যান ↗