মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী গাংনী উপজেলার বিভিন্ন পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী ক্যাম্পগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন, মেস ব্যবস্থাপনা ও ডিউটি প্ল্যানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সমস্যাগুলো সরেজমিনে দেখেন।
ক্যাম্পের শৃঙ্খলা ও কার্যকারিতা বাড়াতে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক এবং গাংনী থানার অফিসার ইনচার্জ মোরশেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
The post মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন পুলিশ ক্যাম্প পরিদর্শন appeared first on Meherpur News.
