সংবাদ · সাধারণ
হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
২১/১০/২০২৬

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে সাগরের উত্তাল ঢেউ ও স্রোতে ভেসে গিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন।বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, একদল পর্যটক মারিনা রিসোর্ট সংলগ্ন সৈকতে সাগরের পানিতে গোসলে নামেন। এ সময় হঠাৎ তীব্র ঢেউ ও স্রোতের টানে ভেসে যান তারা।উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে সৈকতের পৃথক স্থান থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।ইউএনও মো. জিল্লুর রহমান জানান, নিখোঁজ বাকি দুই পর্যটককে উদ্ধারে কোস্ট গার্ড ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মূল প্রতিবেদনে যান ↗