দীর্ঘদিন আড়ালে থাকার পর দুর্গাপূজার অনুষ্ঠানে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে দেখা গেছে। দুর্গাপূজার স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্ন তোলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক নেতা তানজীব সারোয়ার।
তার স্ট্যাটাসটি ফেসবুক ব্যবহারকারীদের নজরে পড়ার পর ফের আলোচনায় আসেন দিলীপ আগরওয়ালা। এ ঘটনার এক দিন পরই রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গ্রেফতার হন দিলীপ আগরওয়ালা। ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বনানী থেকে গ্রেফতার করা হয়।
এদিকে, গ্রেফতারের একদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে দিলীপ আগরওয়ালার দাঁড়িয়ে থাকার ছবি প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাস দেন তানজীব সারোয়ার।
বিজ্ঞাপন
ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে শুধু হাঁসি দিয়ে সুন্দর একটা পোজ দিয়ে ছবি তুললেন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া, ও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ডায়মন্ড ওয়ার্ল্ড মালিক দিলীপ কুমার আগরওয়ালা।’
স্ট্যাটাসের শেষে তিনি প্রশ্ন তোলেন, ‘এটা কিভাবে সম্ভব??? আমার তৃণমূল কি মেসেজ পাচ্ছি??’
ওই স্ট্যাটাসে দিলীপ আগরওয়ালার রাজনৈতিক পরিচয় ও স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয় যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। দীর্ঘদিন আড়ালে থাকার পর এমন অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়েও অনেকে কমেন্টে কৌতূহলী প্রকাশ করে প্রশ্ন তোলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছিল র্যাব। পরে তিনি সবকয়টি মামলায় জামিনে মুক্তি পান।
তবে, সর্বশেষ গতকাল সিআইডির মামলার সূত্রে তিনি গ্রেফতার করা হন বলে জানিয়েছে ডিবি। দুর্গাপূজার অনুষ্ঠানে তার উপস্থিতির ছবি ভাইরাল হওয়া এবং গ্রেফতারে মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না তা জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিএইচএম/কেএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
