বৃহস্পতিবার রাত ৮ বেজে ৩ মিনিটে (স্থানীয় সময় ১০টা বেজে ৩৩ মিনিটে) তিব্বত এবং চিনের সংলগ্ন অঞ্চলে ৭ মাত্রার ভয়ংকর ভূমিকম্প হয়। ওই ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি ভেঙে ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পে কয়েক শো বাড়ি গুঁড়িয়ে গিয়েছে। গতকালই চিনের আর্থকুয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছিল, উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। অন্যদিকে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার (১২০ মাইল) উত্তর-পূর্বের পাহাড়ি অঞ্চল, যা তিব্বতের রাজধানী লাসা থেকে ৩৯০ কিলোমিটার উত্তরপূর্বে।
JUST IN: At least 16 dead, 32 injured and hundreds of homes collapsed after a magnitude 7.0 earthquake struck Tibet, China, officials say. https://t.co/2nTZ5BL4CU
— Scope Report (@ScopeReport_) October 22, 2026
চিনের একটি টেলিভিশন চ্যানেল এবং স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পাহাড়ি অঞ্চলের কম্পনের উৎসস্থলের সংলগ্ন এলাকায় মোট ৩৩৯টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। প্রাকৃতিক দুর্যোগের জেরে আহতের সংখ্যা ৪৬। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩০০ পুলিশকর্মী, উদ্ধারকারী দল, স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কম্পন শুরু হতেই শহরে একটি সুপার মার্কেট লাগোয় রেস্তরাঁ থেকে ছুটে বেরিয়ে আসেন অনেকে। এরপরই ভাঙতে শুরু করে ভবনের একাংশ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
