বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান আজ শনিবার নিজ জেলা মৌলভীবাজারে সাংগঠনিক সফরে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ জেলায় আমীরে জামায়াতের এটাই প্রথম সফর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান আজ শনিবার নিজ জেলা মৌলভীবাজারে সাংগঠনিক সফরে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ জেলায় আমীরে জামায়াতের এটাই প্রথম সফর। বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মৌলভীবাজার জেলা জামায়াত প্রস্তুতি সম্পন্ন করেছে। আমীরে জামায়াতকে সকাল ৮ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হবে। আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে সকাল ৯ টায় মৌলভীবাজার সার্কিট হাউজে গার্ড অফ অনার দেয়ার জন্য প্রস্তুত জেলা প্রশাসন। সকাল ১০.৩০টায় জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। ১১.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জোহরের নামাজ কোর্ট মসজিদে আদায় করবেন। আমীরে জামায়াতের সাথে ১১ দলীয় জোট মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও দুপুরের খাবারে অংশগ্রহণ করবেন জোহরের নামাজের পর জেলা সার্কিট হাউজে। দুপুর ২টা হতে জেলা শিল্পকলা একাডেমিতে রুকন সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ৬০০ রুকন অংশগ্রহণ করবেন। ঐতিহাসিক এ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমীরে জামায়াত। নির্বাচন পরিচালনা করবেন সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। রুকন সম্মেলনে বক্তব্যের পর বিকাল ৪ টায় সিলেট বিমানবন্দরের উদ্দেশ্যে আমীরে জামায়াত মৌলভীবাজার হতে রওয়ানা দিবেন। আমীরে জামায়াতের সফরকে সামনে রেখে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপক প্রস্তুতি চলছে। এ সফর সাংগঠনিক জনশক্তির মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হবে । তৃণমূল সংগঠন ব্যাপক শক্তিশালী হবে বলে দলীয় নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস।
