খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
কক্সবাজারের ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও সাত জন। এর মধ্যে নিহতদের মধ্যে একই পরিবারের আট জন রয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় অগ্নিকাণ্ডের ঘটে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল সাতটার দিকে রিসোর্টটির রান্নাঘর থেকে বিকট শব্দ শোনা যায়। এর পরপরই সেখানে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভেতরে থাকা ব্যক্তিরা বিপাকে পড়েন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টটি কাঠের তৈরি। এতে মোট রুম ছিল ৯টি। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিন রুমের পর্যটক চেকআউট হয়ে চলে যান। বাকি ৬ রুমে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন।
খুলনা গেজেট/এনএম
