ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট নিটিং নিটিং এন্ড ডাইং
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং এন্ড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১১দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৫৪ বারে ৫১ লাখ ১৭ হাজার ৫৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ১৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। ফান্ডটি ৮৭৭ বারে ৪৩ লাখ ১০ হাজার ১৭৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা কপারটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৭৬৩ বারে ৮ লাখ ৪৮ হাজার ৩১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৪ শতাংশ, আরডি ফুডের ৯.৪৫ শতাংশ, গোল্ডেন সনের ৯.০০ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ৮.১১ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫৮ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ ও ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।


