বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের দীর্ঘদিন ধরে অসুস্থ রোহান মিয়ার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী।
রোহান মিয়ার পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ধুনট উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাইয়ুম টগর, ধুনট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুল জামান উজ্জ্বল, সাবেক আহ্বায়ক রুহুল আমিন রতন এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তাহেরুল ইসলাম ডপিন।
এ ছাড়া যুবদল নেতা বিপ্লব, আল আমিন, নাজমুল, রবিন ও শান্ত উপস্থিত ছিলেন।
স্থানীয়রা অসুস্থ রোহানের চিকিৎসায় সহায়তার জন্য আসিফ সিরাজ রব্বানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি রোহান মিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁরা।
The post অসুস্থ রোহানের চিকিৎসায় বিসিবি পরিচালক আসিফ সিরাজের সহায়তা appeared first on ভোরের চেতনা.
