কেডিসিতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে যাওয়ার পর দুর্ভোগে পড়েন মায়া বেগম; আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১২:৩০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরিশাল নগরীর কেডিসি এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘর হারানো অসহায় মায়া বেগমকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
রোববার (২৫ অক্টোবর) নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন তিনি। এ সময় মায়া বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।
এর আগে গত ২ অক্টোবর শুক্রবার সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে মায়া বেগমের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্বামী মালেকের মৃত্যুর পর অসহায় অবস্থায় থাকা মায়া বেগম ঘর হারিয়ে আরও দুর্ভোগে পড়েন।
এদিকে, একই দিন বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদল নেতা সজলের বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুস সোবাহান তালুকদারের কবর জিয়ারত করেন রহমাতুল্লাহ। পরে তিনি মরহুমের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের মধ্য দিয়ে মানবিক উদ্যোগের পরিচয় দেন বিএনপির এই নেতা।

