ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের লাইফস্টাইল অভিজ্ঞতা সমৃদ্ধ করার সুযোগ তৈরি হবে।
প্রাইম ব্যাংক পিএলসির প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা এখন থেকে প্রিমিয়াম লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘ব্লুচিজ’-এর পণ্য ও সেবায় বিশেষ ছাড় সুবিধা পাবেন। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে ব্যাংকের করপোরেট কার্যালয় ‘প্রাইম ভিউ’-এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও ভারপ্রাপ্ত প্রধান নাহরীন কাইয়ুম এবং ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের লাইফস্টাইল অভিজ্ঞতা সমৃদ্ধ করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কাস্টমার প্রপোজিশনস বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং ব্লুচিজের প্রধান পরিচালন কর্মকর্তা ফজলে রাব্বিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
