ক্যামাকস্ট্রিট কাণ্ডে ফের হাজিরা এড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিলবোর্ড খুলতে গেলে পুরকর্মী ও পুলিশের কাজে বাধা ও হেনস্তার অভিযোগে রবিবারই তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়েছিলেন শেক্সপিয়র সরণি থানার পুলিশ। নোটিসে উল্লেখ ছিল, সোমবার সকাল ১০টায় তৃণমূল সাংসদকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে হবে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি থানা মুখো হলেন না ডায়মন্ড হারবারের সাংসদ। জানা গিয়েছে, ৪৮ ঘণ্টা সময় চেয়ে শেক্সপিয়র সরণি থানায় ইমেল পাঠিয়েছেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খুলতে গেলে পুরকর্মীদের কাজে বাধা দেওয়া হয়। এমনকী পুলিশ ও পুরকর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে ৩টি মামলা রুজু করে পুরসভা। এর আগেও পুরসভার দায়ের করা একটি মামলায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদকে। পুরসভার আরও একটি এফআইআরের ভিত্তিতে এদিন শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে, ৪৮ ঘণ্টা সময় চেয়ে শেক্সপিয়র সরণি থানায় ইমেল পাঠিয়েছেন অভিষেক।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
