দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপুজো একডালিয়া এভারগ্রিন-এ বছর ৮৪তম বর্ষে পদার্পণ করেছে। গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এটি প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায়ের পুজো নামেও পরিচিত। প্রতি বছর নজর কাড়ে মণ্ডপের অপূর্ব ঝাড়বাতি। সাবেকি সাজে মা দুর্গার পরনে লাল বেনারসি শাড়ি। ঐতিহ্য, আভিজাত্য ও সাবেকিয়ানার মেলবন্ধনে সেজে উঠেছে একডালিয়া এভারগ্রিন।
