সংবাদ · সাধারণ
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারালে করণীয় কী?
১৩/১০/২০২৬

ব্যক্তিগত যোগাযোগ, ব্যবসার প্রচার কিংবা কনটেন্ট প্রকাশ - নানা কাজে ইনস্টাগ্রাম ব্যবহার করেন অনেকে। তাই এই প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট হ্যাক হলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাও তৈরি হয়।অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেয়ে হ্যাকার পাসওয়ার্ড, ই-মেইল বা ফোন নম্বর পরিবর্তন করে দিতে পারে। পরিচিতদের কাছে অর্থ চেয়ে বার্তা পাঠানো কিংবা অ্যাকাউন্টে আপত্তিকর ছবি, ভিডিও ও সহিংস কনটেন্ট প্রকাশের ঘটনাও ঘটতে পারে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।অফিসিয়াল পদ্ধতিতে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টা করুনইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারলে প্রথমে instagram.com/hacked ঠিকানায় যান। সেখানে হ্যাক হওয়া অ্যাকাউন্ট ও লগইন-সংক্রান্ত সমস্যার জন্য নির্দেশনা পাওয়া যায়।নিজের সমস্যার সঙ্গে মিল রেখে বিকল্প নির্বাচন করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন। পরিচিত ফোন বা কম্পিউটার থেকে চেষ্টা করতে পারেন। পরিচয় নিশ্চিত করার জন্য ইনস্টাগ্রাম অতিরিক্ত তথ্য কিংবা ভিডিও সেলফি চাইতে পারে। তবে অ্যাকাউন্টের পরিস্থিতি অনুযায়ী পুনরুদ্ধারের পদ্ধতি ভিন্ন হতে পারে।ই-মেইল অ্যাকাউন্টও সুরক্ষিত করুনইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত ই-মেইলে পাসওয়ার্ড বা ই-মেইল ঠিকানা পরিবর্তনের কোনো নোটিফিকেশন এসেছে কি না, তা পরীক্ষা করুন। এমন বার্তা পেলে সেটি সত্যিই ইনস্টাগ্রাম থেকে পাঠানো হয়েছে কি না যাচাই করা জরুরি।বার্তায় অ্যাকাউন্টের পরিবর্তন বাতিল করা বা নিরাপত্তা পুনরুদ্ধারের নির্দেশনা থাকলে তা অনুসরণ করুন। একই সঙ্গে ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। অন্য কোনো অ্যাকাউন্টেও একই পাসওয়ার্ড ব্যবহার করা হলে সেগুলোর পাসওয়ার্ডও বদলে দিন।বন্ধু ও পরিচিতদের সতর্ক করুনঅ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারালে বিকল্প যোগাযোগমাধ্যম ব্যবহার করে বন্ধু, পরিচিত ও অনুসরণকারীদের বিষয়টি জানান। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অর্থ চাওয়া, সন্দেহজনক লিংক পাঠানো কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়ার বার্তা এলে যেন তাঁরা সাড়া না দেন, সে বিষয়ে সতর্ক করুন।ব্যবসায়িক অ্যাকাউন্ট হ্যাক হলে সহকর্মী ও অন্য প্রশাসকদেরও দ্রুত জানানো প্রয়োজন। এতে হ্যাকার পরিচিতদের কাছে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা করার সুযোগ কম পেতে পারে।অ্যাকাউন্ট ফিরে পেয়ে নিরাপত্তা জোরদার করুনঅ্যাকাউন্টে আবার প্রবেশ করতে পারলে প্রথমেই শক্তিশালী ও নতুন পাসওয়ার্ড সেট করুন। এরপর ইনস্টাগ্রামের সেটিংসের Accounts Center থেকে Password and security বিভাগে গিয়ে Where you're logged in অপশন পরীক্ষা করুন।সেখানে অপরিচিত ডিভাইস বা সেশন দেখা গেলে সেগুলো থেকে লগআউট করুন। অ্যাকাউন্টে যুক্ত ই-মেইল ও ফোন নম্বরও যাচাই করে নিন। পাশাপাশি অচেনা সংযুক্ত অ্যাপের অনুমতি প্রত্যাহার করুন।সবশেষে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। এতে নতুন ডিভাইস থেকে লগইনের সময় পাসওয়ার্ডের পাশাপাশি অতিরিক্ত যাচাইকরণের প্রয়োজন হবে।অ্যাকাউন্ট ফেরত দেওয়ার নামে প্রতারণা থেকে সাবধানহ্যাক হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে কেউ অর্থ চাইলে সতর্ক থাকুন। অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ওয়েবসাইটে পাসওয়ার্ড, ওটিপি কিংবা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কোড শেয়ার করবেন না।ইনস্টাগ্রামের নামে পাঠানো সন্দেহজনক বার্তার লিংকে ক্লিক করা থেকেও বিরত থাকুন। অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করে প্ল্যাটফর্মটির অফিসিয়াল পদ্ধতি অনুসরণ করাই নিরাপদ।অ্যাকাউন্টের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা নিনইনস্টাগ্রাম হ্যাক হলে দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা, যুক্ত ই-মেইল সুরক্ষিত করা এবং পরিচিতদের সতর্ক করা গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর পাসওয়ার্ড পরিবর্তন, অপরিচিত সেশন বন্ধ ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালুর মাধ্যমে ভবিষ্যতে অননুমোদিত প্রবেশের ঝুঁকি কমানো যায়।
মূল প্রতিবেদনে যান ↗