ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর টানা দুই ম্যাচ জিতল অ্যানফিল্ডের ক্লাবটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 17 Oct 2026, 10:15 PM
Updated : 17 Oct 2026, 10:15 PM
প্রথমে এগিয়ে যাওয়ার পর একজনকে হারানোর ধাক্কা খেল ব্রেন্টফোর্ড। প্রতিপক্ষের সেই দুর্বলতার সুযোগ দারুণভাবে কাজে লাগাল লিভারপুল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল অ্যানফিল্ডের দলটি।
ব্রেন্টফোর্ডের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে লিভারপুল। কিন লুইস-পটারের গোলে পিছিয়ে পড়ার পর, সফরকারীদের সমতায় ফেরান ভিক্তর মুনিয়োস। আর ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন আলেকসান্দের ইসাক।
শেষ দিকে স্বাগতিকদের আরও একজনকে লাল কার্ড দেখান রেফারি। শেষ পর্যন্ত ৯ জনের দল নিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি ব্রেন্টফোর্ড।
বিস্তারিত আসছে...
